সাত বছর পর তিন সন্তান পেলেন নিঃসন্তান দম্পতি
বিয়ের সাত বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরের আব্দুস সামাদের স্ত্রী নাসরিন আক্তার।
শুক্রবার দুপুরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের গাইনি ও অবস্ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমিন সিদ্দিকা রুমকির তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেন নাসরিন।
সন্তান তিনটির মধ্যে দুইটি মেয়ে ও একটি ছেলে। বর্তমানে মা নাসরিনসহ তিন সন্তানই সুস্থ রয়েছেন বলে জানান ডা. শারমিন সিদ্দিকা রুমকি।
তিনি বলেন, বাচ্চা তিনটির ওজন ও শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক। তাদের মা বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
.png)
তিন সন্তানের বাবা আব্দুস সামাদের বাড়ি পাবনার সুজানগর উপজেলার তারাবাড়িয়া গ্রামে। তিনি মুন্সিগঞ্জের মোক্তারপুরের প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন।
আব্দুস সামাদ বলেন, বিয়ের সাত বছর পর আমার ঘরে তিনটি সন্তান ভূমিষ্ট হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছি। আমার আবেগ বলে বুঝাতে পারবো না। তবে তিন সন্তান হওয়ার বিষয়টি আগেই তারা জানতেন বলে জানান তিনি।
ডেইলি বাংলদেশ/এমকে